Main Menu

সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম পর্বের ল্যাফেল ড্র অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)এর উদ্দ্যোগে সিলেটে চতুর্থ আন্তর্জাতিক বানিজ্যমেলার প্রথম পর্বের ল্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিলেটের শাহী ঈদগাহের খেলার মাঠে আন্তর্জাতিক বানিজ্যমেলা প্রথম পর্বের ল্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

এসময় উপস্থিত ছিলেন- এসএমসিসিআই এর সভাপতি হাসিন আহমদ, ১ম সহ-সভাপতি ও মেলার আহবায়ক আব্দুল জব্বার জলিল, সহ-সভাপতি ও মেলার যুগ্ম আহবায়ক হুরায়রা ইফতার হোসেন, এসএমসিসিআই পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান, আলী মুছাদাত চৌধুরী, শাব্বির আহমদ চৌধুরী, মেলার প্রধান সমন্বয়কারি এম এ মইন খান বাবলু, সদস্য জয়নাল আহমদ রানু প্রমুখ।

Share





Related News

Comments are Closed