এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মুরারী চাঁদ (এমসি) কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠনের বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে।
সুত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমসি কলেজ ছাত্রলীগের একটি গ্রুপ কলেজের ভিতরে অবস্থান করেছিল এবং অপর একটি গ্রুপ মিছিল সহকারে এমসি কলেজে ঢুকার চেষ্টা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মুশফিক জায়গীরদারের নেতৃত্বে ছাত্রলীগের একটি মিছিল এমসি কলেজ ক্যাম্পাসে ঢুকার চেস্টা করলে পুলিশী বাধায় ঢুকতে পারেনি। তখন মিছিলসহ নেতাকর্মীরা ফিরে গেলেও কিছুক্ষন পরে আবার এমসি কলেজে ঢুকার চেস্টা করলে ভিতরে থাকা অন্য গ্রুপের নেতাকর্মীদের বাধার মুখে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের অনুসারি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান বলেন, ‘আমরা কলেজের নিয়মিত ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে আনন্দ র্যালী বের করি। কিন্তু বহিরাগত অছাত্রদের নিয়ে তারা আমাদের আয়োজনকে বানচাল করার চেষ্টা করেছিল। এ কারণে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের বাহিরে বের করে দেয়া হয়েছে। বর্তমানে তারা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন বলেও জানান তিনি।’
স্থানীয়রা জানান, এমসি কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করার প্রস্তুতি নিচ্ছিল দুই পক্ষ। এর এক পক্ষ সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের অনুসারী, অন্য পক্ষ জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট রণজিৎ সরকারের অনুসারী। তারা উভয়েই টিলাগড় এলাকার আওয়ামী লীগের শীর্ষ নেতা।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, পুলিশ টিলাগড় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed