সিলেটে ১৮ কেজী গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর ভার্থখলা এলাকার ক্বীন ব্রীজ থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ লাখ টাকার চেয়েও বেশী দামের গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১ টায় তাকে গ্রেফতার করা হয়। তার নাম শেখ মনির মিয়া ওরফে কালা মনির (২৫)।
পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল’র নেতৃত্বে কদমতলীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. কামাল হোসেন সরকার, শামীম উদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে সাড়ে ১৮ কেজী গাঁজা উদ্ধার করা হয়।
সিলেট মে্েট্টাপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাড়ে ১৮ কেজী গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার চেয়েও বেশী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed