জাফলংয়ে ৫ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের গর্তে মাটি চাপা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ শ্রমিক নিহতের ঘটনায় গর্ত মালিক আব্দুস সাত্তারকে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে নিহত জহুর আলীর মেয়ে জাকিরুন বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় মামলার এজাহার নামীয় সাহাব উদ্দিন নামক এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
এদিকে এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জলা প্রশাসন। সদস্যরা হলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ ও আরডিসি আরিফুর রহমান।
তদন্ত কমিটির সদস্যরা বুধবার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন খনিজ সম্পদ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক আলমগীর কবির, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক পারভেজ আহমেদ, পরিদশর্ক আবুল মনসুর মোল্লা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার।
থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান পাথর কোয়ারি ধসে মাটি চাপায় নিহতের ঘটনায় মঙ্গলবার রাতে সাহাব উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। আরেকটি মামলায় গর্তের মালিক আব্দুস সাত্তার কারাগারে রয়েছে। মামলার বাকী আসামীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে সিলেটের জাফলংয়ে মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের একটি গর্তে পাড় ধসে ৭ শ্রমিক মাটি চাপা পড়ে। এসময় গর্ত থেকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের মফিজ উল্লাহর ছেলে নুর মিয়া (৫০), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানেশ্বর বিশ্বাসের পাড়ার মৃত ইব্রাহিম আলীর ছেলে জহুর আলী (৬৫), তার ছেলে মুজাহিদ মিয়া (২২), মেয়ে সাকিরুন বেগম (২৬) সহ ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ।
আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও তিনজনকে। আহতদের মধ্যে সাদেক মিয়া (৪০) নামে এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed