Main Menu

জাফলংয়ে পাথর চাপায় ৪ শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারিতে মাটি চাপায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ শ্রমিক। মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে জাফলং জুমপাড় মন্দিরজুম এলাকার পাথর কোয়ারিতে এ ঘটনাটি ঘটে।

সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বাবু মিয়ার ছেলে আব্দুস ছত্তার, ইনছান আলীর ছেলে সেলিম ও ইউসুফ গংদের পাথর গর্তে শ্রমিকরা মঙ্গলবার বিকেলে পাথর উত্তোলনের কাজ করছিলেন। এসময় হঠাৎ কোয়ারীর মাটি ধ্বসে পিষ্ট হয়ে ৪ শ্রমিক মারা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৩জন পুরুষ ও ১জন নারী পাথর শ্রমিক রয়েছেন। ওসামনী নগর উপজেলার বাসিন্দা নূর মিয়া (৪০) এর পরিচয় পাওয়া গেলেও বাকী ৩জনের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।

গোয়াইনঘাট থানার (ওসি-তদন্ত) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর সিলেটের বিভিন্ন কোয়ারিতে পাথর তুলতে গিয়ে ৩২ শ্রমিক নিহত ও ১৭ জন আহত হয়।

Share





Related News

Comments are Closed