Main Menu

ববিতার মন ভালো করতে শিল্পীদের আড্ডা

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির সোনালি দিনের চিত্রনায়িকা ববিতা। এদিকে টানা কয়েক মাস একমাত্র ছেলে অনিকের সঙ্গে থেকে গেল সপ্তাহে দেশে ফিরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। কিন্তু দেশে ফেরার পরই কয়েকটি কারণে মন খারাপ তার।

রাজধানীর গুলশানের নতুন বাসায় একাই থাকেন তিনি। যেহেতু এখন চলচ্চিত্রে অভিনয় করছেন না তিনি তাই বলা যায় অনেকটাই অলস সময় কাটে তার। তাই দেশে ফিরলেও অনিকের কাছেই চলে যেতে মন চাইছে তার। ববিতা বলেন, ‘ছেলের সঙ্গেই থাকতে এখন বেশি ভালোলাগে আমার।

এদিকে বিষণ্নতা কাটাতে ও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য খুব কাছের কয়েকজন অনুজ শিল্পীকে বাসায় আমন্ত্রণ জানান ববিতা।

গত শনিবার সন্ধ্যায় পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে এই আনন্দ আড্ডার আয়োজন করেন ববিতা। এমনটাই জানালেন ফেরদৌস। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন তিনি। অভিনেত্রী ববিতার বাসায় হাজির হলেন তার পরের প্রজন্মের কয়েকজন জনপ্রিয় নায়ক-নায়িকা।

সেখানে রাতের খাবার খাওয়া, গল্প আর আড্ডায় সবাই কাটিয়েছেন কয়েক ঘণ্টা, প্রিয় শিল্পীর ডাকে তারাও ছুটে যান। তাদের মধ্যে বোন চম্পা ছাড়া আরও ছিলেন ফেরদৌস, আমিন খান, বাপ্পারাজ, পপি, মৌসুমী, ওমর সানি, রিয়াজ ও পূর্ণিমা। সবাই মিলে মন খুলে মধ্যরাত পর্যন্ত আড্ডায় মেতে ছিলেন। আর নৈশভোজ সেরেছেন ববিতার রান্না করা পছন্দের খাবারে।

Share





Related News

Comments are Closed