চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় কাটতে গিয়ে চাপা পড়ে এক শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. সাকিব (১০), শ্রমিক আমির আলী (৩৭) ও মো. দিদার (৩৮)।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে আমির আলী ও দিদার পাহাড় কাটছিলেন। এ সময় ওপর থেকে পাহাড়ের একটা অংশ ধসে নিচে পড়ে যায়। এতে আমির, দিদার ও পাশে থাকা শিশু সাকিব চাপা পড়ে। এতেই তাদের মৃত্যু হয়।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed