সিলেটে জেএসসিতে পাসের হার ৮৯.৪১, জিপিএ-৫ পেয়েছে ৭৬২১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯.৪১। যা গতবারের থেকে ৩.৯৬ শতাংশ কম। গতবারে পাশের হার ছিলো ৯৩.৫৭।
পাসের হাসের সূচকের মতো এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৭ হাজার ৬২১ শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৩ হাজার ১শ’ ৭০ ও মেয়ে ৪ হাজার ৪শ’ ৫১জন।
যা গতবারের তুলনায় ২৬৩৪ টি কম। গতবার জিপিএ-৫ পায় ১০ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।
শনিবার দুপুর ১২টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।
বোর্ডের অধিনে মোট ১ লক্ষ ৩৫ হাজার ২শ’ ০২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লক্ষ ২০হাজার ৮শ’৮২ জন। এদের মধ্যে ছেলে ৫১ হাজার ৭শ’ ৯৩ ও মেয়ে শিক্ষার্থী ৬৯ হাজার ৮৯জন।
বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯.২৪ ও মেয়েদের পাসের হার ৮৯.৫৩।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed