সিলেটে পিএসসিতে পাশের হার ৯১.৮৭, জিপিএ-৫ পেয়েছে ৩৩০১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯১.৮৭ । যা গতবারের চেয়ে ৫.৯ শতাংশ কম। গতবারের পাশের হার ছিল ৯৭.৭৭
এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ৩ হাজার ৩০১শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ১হাজার ৩শ’ ৯০ ও মেয়ে ১হাজার ৯শ’ ১১জন।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে মোট ৭১ হাজার ৯শ’ ৩৫জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৫হাজার ৭শ’৫০ জন। এদের মধ্যে ছেলে ২৯ হাজার ৫শ’৭২ ও মেয়ে শিক্ষার্থী ৩৬ হাজার ১শ ৭৮জন।
ছেলেদের পাসের হার ৯১.৫৪ ও মেয়েদের পাসের হার ৯২.২১।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম বলেন, এবার যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র হওয়ায় পরীক্ষা তুলনামুলক ভাল হয়েছে।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed