বিশ্বকাপ দেখতে লাগবে না ভিসা!
বৈশাখী নিউজ ডেস্ক: আর মাত্র ছয় মাস পরই রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠবে। লাখ লাখ ফুটবলভক্ত রাশিয়া ভ্রমণ করবেন বিশ্বকাপ চলাকালীন। এত বিশাল সংখ্যক সমর্থককূলের জন্য ভিসা অনুমোদন করা কঠিন কাজই। রাশিয়ান কর্তৃপক্ষ এই ঝামেলা এড়ানোর জন্য এক সুন্দর সিদ্ধান্তই নিল। বিশ্বকাপের দর্শকদের জন্য কোনো ভিসাই লাগবে না!
বিশ্বকাপ শুরুর ১০দিন আগে রাশিয়ায় যেতে পারবেন দর্শকরা। থাকতে পারবেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। এরপরই অবশ্য বিদায় নিতে হবে রাশিয়া থেকে। এক বিজ্ঞপ্তিতে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপের সময়কালীন ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন দর্শকরা। অবশ্য তাদেরকে সঙ্গে রাখতে হবে দর্শক-কার্ড। বিশ্বকাপের টিকিট তো লাগবেই। রাশিয়ান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশিই হবেন ফুটবল সমর্থকরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed