Main Menu

এমপিওভুক্তির দাবিতে এবার আমরণ অনশনের ঘোষণা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৩১ ডিসেম্বর রোববার সকাল নয়টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দেশের সরকার স্বীকৃত সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে তারা এ অনশন করবেন।

গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে ও রাস্তায় শুরু হয় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি। আজ শুক্রবার ছিল কর্মসূচির চতুর্থ দিন।

Manual3 Ad Code

আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রেসক্লাবের সামনে ফুটপাতে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মচারীরা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। তারা বলেন, আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত অনশন কর্মসূচি শুরু না হলেও আন্দোলনকারী অনেকেই প্রায় না খেয়ে আছেন।

Manual8 Ad Code

আজ শুক্রবার দুপুরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা বৈঠক করে এ কর্মসূচির সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, কোনো রকম আশ্বাস নয়, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন থেকে তারা সরে দাঁড়াবেন না। দাবি আদায়ের জন্য এ পর্যন্ত ২০ বার অবস্থান কর্মসূচি পালন করা হয়, প্রতিবারই সরকার শুধু আশ্বাসই দিয়েছে। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ছাড়াও কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দেওয়া হবে।

Manual4 Ad Code

অবস্থানরত শিক্ষক নেতারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার ৯৮ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি ব্যবস্থাপনানির্ভর। বিভিন্ন স্তরে সাত হাজারের বেশি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে; যা এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের চার ভাগের এক ভাগ। ১৫ থেকে ২০ বছর বিনা বেতনে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।

বক্তারা তাদের এহেন মানবেতর জীবন থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code