বড়লেখায় তুলার গোদাম আগুনে পুড়ে ছাই
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তুলার গোদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে গোদামের তুলা ও একটি মেশিন পুড়ে যায়। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌরশহরে মসুদ আলী ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের তুলার গোদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস, গোদাম মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মসুদ আলী ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের টিনশেডের তুলার গোদামের ভেতরে আগুন জ্বলতে দেখেন পাশের ব্যবসায়ীরা। এসময় গোদাম বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এর আগেই গোদামের সকল মালামাল পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোদামের মালিক জমির উদ্দিন বলেন, বিকেলর দিকে এক কর্মচারী আগুন জ্বলতে দেখে। এসময় গোদাম বন্ধ ছিল। বিদ্যুতের মেইন সুইচও বন্ধ ছিল। কেউ হয়তো সিগারেট খেয়ে গোদামে ফেলে দিয়েছিল। এ জন্য আগুন ধরেছে। কয়েকদিন আগে নতুন চার গাড়ি তুলা এনেছি। ঘরে আরও তুলা ও মালামাল ছিল। সব মিলিয়ে ১৬ লাখ টাকার ক্ষতি হবে।’
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
Related News
মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রী’র
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির বাউন্ডারী দেয়াল না করায় হামলা, মারধোর ও লুটপাটেরRead More
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More



Comments are Closed