লিডিং ইউনিভার্সিটিতে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দি লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. রাগীব আলী এ শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দানবীর রাগীব আলী বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি হচ্ছে শিক্ষা। তাই শিক্ষার ম্যাধমে দেশকে এগিয়ে নিতে সকলকে প্রচেষ্টা চালাতে হবে।
তিনি আরও বলেন, ত্রিশ লক্ষ শহীদ ও দু’লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শহীদের স্বপ্ন বাস্তবায়নে আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপোযোগী শিক্ষায় শিক্ষিত করা গেলে সুখী-সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব।
তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস রাগীব নগরে স্থাপনের মাধ্যমে এই এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করতে চাই। তিনি বলেন, রাগীব নগরকে এডুকেশন সিটি গড়তে সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা দরকার।
ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে দক্ষিণ সুরমার রাগীবনগরস্থ লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী, ট্রাস্ট্রি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হান্নান, ট্রাস্ট্রি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুর রহমান, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক আর্কিটেকচার রাজন দাস, ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) কাওসার হাওলাদার, অর্থ ও হিসাব ইনচার্জ রজতকান্তি চক্রবর্তী, সহকারী ইঞ্জিনিয়ার (সিভিল) চৌধুরী মোঃ সামছ ওয়াহিদ প্রমুখ।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed