নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি ৪র্থ দিনেও অব্যাহত
বৈশাখী নিউজ ডেস্ক: চতুর্থ দিনের মতো স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৬ ডিসেম্বর থেকে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করে যাবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।
নেতারা জানান, বিভিন্ন স্তরে বর্তমানে দেশে ৭ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানগুলোতে কর্মকরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৫ থেকে ২০ বছর বিনা বেতনে শিক্ষাদান করছেন।
এই শীতের মধ্যে আমরা গত ৩ দিন খোলা আকাশের নিচে অবস্থান করছি। আমাদের দেখার কি কেউ নেই। আমাদের দাবি মানতেই হবে। না হলে আমাদের আন্দোলন চালিয়ে যাব বলে জানান ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদ ডলার।
কর্মসূচিতে আরো উপস্থিত রয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয়ভূষণ রায়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক শিক্ষক।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বেতন বৈষম্য দূরীকরণ তথা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা ৩ দিন আমরণ অনশন পালন করে সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধান করা হবে, যদি তাদের দাবি যুক্তিযুক্ত হয়, এমন প্রতিশ্রুতি নিয়ে বাড়ি ফিরে গেছেন। এর পরের দিনই জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচিতে বসেছেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed