গলাচিপায় কোরবানীর দুম্বার মাংস গরীবদের মাঝে বিতরণ
সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) থেকে: পটুয়াখালীর গলাচিপায় কোরবানীর দুম্বার মাংস গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলা অডিটোরিয়ামে বসে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ কোরবানীর দুম্বার মাংসের প্যাকেট গুলো গরীবদের মাঝে বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়-এর প্রতিনিধি দল, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা বৃন্দ, সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed