গণবিতে প্রথম খেলায় জয় পেল সেলোস্ফোরিন ২৯
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ক্রিকেট টুর্নামেন্ট (পিসিটি) এর গ্রুপ পর্বের প্রথম খেলায় বিশাল জয় পেল সেলোস্ফোরিন ২৯ দল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সেলোস্ফোরিন ২৯। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৮ উইকেটে ৭৬ রান সংগ্রহ করে অপ্টিমিস্টিক ২৭। পরে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ১ উইকেট শেষে ৭৭ রান সংগ্রহ করে ৯ উইকেটের বিশাল জয় পায় সেফোলোস্ফোরিন ২৯। এ খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন সেফোলোস্ফোরিন ২৯ এর জাহিদ হাসান। এ খেলায় বিশাল জয়ের প্রতিক্রিয়া ব্যাক্ত করে সেফোলোস্ফোরিন ২৯ এর অধিনায়ক খালেদ হাসান রিয়াদ বলেন- ” আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম, যেভাবে আমরা খেলছি তা ধরে রাখতে পারলে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ফার্মেসি ক্রিকেট টুর্নামেন্ট (পিসিটি) এর পর্দা উঠে গণ বিশ্ববিদ্যালয়ে। এতে ৮ টি দল অংশগ্রহণ করছে।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed