বিশ্বনাথে উপ-নির্বাচনে বিজয়ী জামাল আহমদ
মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে: উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে ১টি কেন্দ্রে ৮টি বুথে বৃহস্পতিবার সকাল ৮টায় দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১১৮ ভোটের ব্যবধানে জামাল আহমদ বিজয়ী হন। তালা প্রতিক নিয়ে তিনি ৫৬০ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্ধী আয়াজ আলী টিউবওয়েল প্রতিক নিয়ে প্রতিক নিয়ে ৪৪২ ভোট পান। নির্বাচনকে সুষ্ঠ করতে মোতায়েন করা হয়েছিল আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তবে নির্বাচনকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খুব শান্তিপূর্নভাবেই ভোটাররা ভোট দিয়েছেন বলে জানায় তারা। ভোটাররা বলছেন, কোনরকম বাধা বিপত্তি ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ভোট দিয়েছেন তারা। এ নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।
জানা যায়, ওই ওয়ার্ডের ২৮৯০ জন ভোটারের মধ্যে ২০১১ জন ভোট প্রদান করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উল্লা চলিত বছরের ৩ জুলাই ইউপি পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতির ঘটনা থামাতে গিয়ে মৃত্যু হওয়ায় তাঁর পদটি শূন্য হয়ে যায়। এ পদটি পূরণে এ ওয়ার্ডে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার বলেন, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে জামাল আহমদ (তালা প্রতিক) নিয়ে ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed