Main Menu

‘প্রস্তুত থাকতে হবে যে কোন সময় ঘোষণা আসতে পারে’

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন- দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আরো সংকট জাতির জন্য অপেক্ষমান। বাংলাদেশের গণতন্ত্র আজ এম ইলিয়াস আলীর মত নিখোঁজ হয়ে আছে। মাদার অব ডেমোক্রেসি খ্যাত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমুলক মামলার অগ্রগতির সাথে আগামী নির্বাচনের সংযোগ আছে। সুতরাং ষড়যন্ত্রই যাই হোক না কেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করে কোন নির্বাচন দেশে হতে দেয়া হবেনা। সকল সাংগঠনিক ত্রæটি বিচ্যূতি দুর করে চুড়ান্ত আন্দোলনের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। গণতন্ত্রের বিজয় আন্দোলন শেষ পর্যায়ে। যে কোন সময় ঘোষণা আসতে পারে তাই সবাইকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন- আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা হলো গণতন্ত্র। কিন্তু বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক হয়েছিল গণতন্ত্রের জন্যই। বেগম খালেদা জিয়া দীর্ঘ ৩৬ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন। আওয়ামী দুঃশাষনে জাতির কাছে ষ্পষ্ট হয়ে গেছে শেখ হাসিনা মানে গণতন্ত্রের ধ্বংস আর বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের নেত্রী। গণতন্ত্রের লড়াইয়ের জন্য দেশনেত্রী তাঁর আদরের দুই সন্তান দেশনায়ক তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে মাতৃ¯েœহ থেকে বঞ্চিত করেছে। কিন্তু তাঁর কাছে গণতন্ত্র মাতৃ¯েœহ পেয়েছে। এই নেত্রীকে মাইনাস করে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। সিলেটবাসীকে মনে রাখতে হবে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারলেই নিখোঁজ ইলিয়াস আলী সহ গুমকৃতদের ফিরিয়ে আনা সম্ভব হবে। অনেক হয়েছে বাকশালীদের আর সময় দেয়া যাবেনা। নিরপেক্ষ নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবীতে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে।
গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ কর্মী সভয় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সভায় সিলেট জেলার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সিলেট জেলার বিএনপি দলীয় সাবেক সকল সংসদ সদস্য ও বিগত সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীগণ, বিএনপি সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ এবং জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, ১নং সহ-সভাপতি, ১নং যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সিলেট জেলার বিএনপি দলীয় সকল উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির ধর্ম সম্পাদক আল মামুন খান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ড. মো: এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক এডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা আলহাজ্ব এম.এ হক, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান ও জাসাস এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code