Main Menu

জেলা প্রেসক্লাবের ফ্যামেলি ডে ৩ ফেব্রয়ারি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহনে ‘ফ্যামেলি ডে’ আগামী ৩ ফেব্রয়ারি ২০১৮ ইং অনুষ্ঠিত হবে।
শনিবার বিকালে ক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ২৫ ডিসেম্বর ২০১৭ ইং ক্লাবের ‘ফ্যামেলি ডে’ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকল প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।
‘ফ্যামেলি ডে’র ভেন্যু ও এ সংক্রান্ত সকল তথ্য যথা সময়ে ক্লাব সদস্যদের কাছে পৌঁছে দেয়া হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো. মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য তুহিনুল হক তুহিন, নুরুল হক শিপু ও রজত চক্রবর্তী।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed