নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন অারশীনগর রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে জাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।
অাজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে অারশীনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহানারা বেগম রায়পুরা উপজেলার অামীরগঞ্জ পূর্ব পাড়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী বলে জানা যায়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে জাহানারা বেগম ডাক্তার দেখানোর জন্য নরসিংদী সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। অারশীনগর রেল ক্রসিংয়ে অতিরিক্ত যানজট থাকায় তিনি তাড়াহুড়া করে রেল লাইন পাড় হচ্ছিলেন এমন সময় ঢাকা থেকে ছেড়ে অাসা উপকুল ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহির অালী জানান, সকালে ট্রেন অাসার সময় অারশীনগর রেলক্রসিংয়ে এক বিশাল যানযটের সৃষ্টি হলে বৃদ্ধা মহিলাটি তাড়াতাড়ি করে রেল লাইন পাড় হতে যাচ্ছিলেন। তখন একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed