মেরিন ড্রাইভ আর সমুদ্রপাড়ে এবারের ইত্যাদি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। গত ১৩ ডিসেম্বর কক্সবাজার সৈকতের দরিয়া নগর পয়েন্টে এই জনপ্রিয় ম্যাগাজিনটির শুটিং শেষ হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে দারুণ উৎসাহ-উদ্দীপনার মধ্যেই এবারের পর্বটি সাজানো হয়। এসময় সর্বাত্মক সহযোগিতা করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশ।
হিমছড়ি যাওয়ার পথে মেরিন ড্রাইভের পাশে সামনে পাহাড় আর পেছনে সমুদ্র, তার মাঝে সৈকতে তৈরি করা ‘ইত্যাদি’র সেট। আমন্ত্রিত দর্শক ছাড়াও কয়েক হাজার দর্শক আশপাশের পাহাড়, গাছ আর রাস্তার পাশে দাঁড়িয়ে উপভোগ করেন অনুষ্ঠান।
পর্বে থাকছে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় আর পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর প্রতিবেদন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া মাগুরার হালিমকে নিয়ে প্রতিবেদন। ১৯৯৫ সালে তাকে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করে ‘ইত্যাদি’।
ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লিতে গড়ে তোলা ‘লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর’ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন। মদিনা শরিফের একটা ব্যতিক্রমী রাস্তা নিয়ে আছে বিশেষ প্রতিবেদন।
সাগর নিয়ে একটি পুরোনো জনপ্রিয় গান ধারণ করা হয় সমুদ্রসৈকতে। গানটির সঙ্গে অভিনয় করেছেন তারিন ও মীর সাব্বির। রয়েছে ‘দর্শক পর্ব’। নিয়মিত পর্বসহ রয়েছে সমসাময়িক ঘটনা নিয়ে তৈরি নাট্যাংশ। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৯ ডিসেম্বর রাত আটটার বাংলা সংবাদের পর।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed