খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব আইনগতভাবে দেওয়া হবে : অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়ার পাঠানো উকিশ নোটিশের আইনগতভাবে জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরোও বলেন, সৌদি আরবে খালেদা জিয়ার পরিবারের সম্পদ রয়েছে তা প্রমাণ করা যাবে। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন নিশ্চয়ই তার পিছনে যথেষ্ট তথ্য আছে যা প্রমাণ করা যাবে। তিনি আরো বলেন, খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশ উকিলরাই দেখবেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস এমপি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed