হবিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে শ্রমিক নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের সুতাং এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ এলাকা থেকে কয়েকজন শ্রমিক সিএনজি অটোরিকশা যোগে শাহজিবাজার রাবার বাগানে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় পৌছা মাত্রই উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। নিহত আমিনুল ইসলাম হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ গ্রামের হুসেন আলীর ছেলে। তিনি রাবার বাগানে কাজ করতেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed