Main Menu

নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় ৪ মাস নিখোঁজ থাকা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার সকালে ডিবি’র (উত্তর) এডিসি শাহজাহান সাজু।

তিনি বলেন, তাকে গতরাতে (শুক্রবার) শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালে গুলশান থানায় দায়ের করা এক নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আমিনুর রহমানের ভাই এম এম মিজানুর রহমান জানান, তার ভাই এখন মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম দাবি করেছিলেন, ২৭ আগস্ট থেকে আমিনুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইদিন রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে অবস্থিত বাসার উদ্দেশে যাওয়ার পথে আমিনুর নিখোঁজ হন।

Share





Related News

Comments are Closed