ওসমানীনগরে পৃথক দূর্ঘটনায় নিহত ১, আহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। তাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্য রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় পাথরবুঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে চলন্ত ট্রাকের সংঘর্ষ হলে চলন্ত ট্রাকের হেলপার মারা যান। তার পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে শুক্রবার সকালে সাদিপুর এলাকায় যাত্রীবাহি বাস অটোরিকশাকে চাপা দিলে অটোকিশাযাত্রী কলম উল্যা (৫০) আহত হন। তাজপুর ফায়ার বিগ্রেড কর্মীরা গুরুতর অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাজপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ম্যানেজার ফজলুল হক।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed