নিখোঁজের ৪৪দিন পর বাড়ি ফিরেছেন সিজার
বৈশাখী নিউজ ডেস্ক : নিখোঁজের দীর্ঘ ৪৪দিন পর বাড়ি ফিরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুবাশ্বার হাসান সিজার। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে তিনি রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসায় ফেরেন। শুক্রবার সকাল পৌনে আটটার দিকে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সিজারের বোন তামান্না তাসমিন এ তথ্য জানান। পরে সিজারের বাবা মোতাহের হোসেন বলেন, ‘রাতে কে বা কারা সিজারকে বিমানবন্দর এলাকায় ফেলে রেখে যায়। পরে সেখান থেকে সিএনজি করে সে বাড়ি ফিরে আসে।’
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, ‘আমি শুনেছি সিজার গতরাতে বাড়ি ফিরেছেন। তার পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এ বিষয়ে পরে আমরা তার সঙ্গে কথা বলব।’
গত ৭ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে আগারগাঁওয়ের আইডিবি ভবনে সরকারের এটুআই প্রকল্পের একটি সভায় অংশ নিতে যান সিজার। সেখান থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
ওইদিনই গভীর রাতে রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিজারের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন।
জিডিতে বলা হয়, ৭ নভেম্বর মঙ্গলবার বাসা থেকে বেরিয়ে সিজার তার কর্মস্থল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যান। নিয়মিত কাজ শেষ করে বিকেলে তিনি বের হয়ে যান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সিজার এক সময় সাংবাদিকতাও করেছেন। পরে তিনি যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন। সিজার সম্প্রতি সমাজে জঙ্গিবাদের বিস্তার নিয়ে গবেষণা করছিলেন বলে জানা গেছে।
এছাড়া তিনি আলোচনা ডটকম নামে একটি সাময়িকীর সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
এর আগে গত ২০ ডিসেম্বর দিনগত রাত সোয়া ১২টার দিকে বাসায় ফিরে আসেন নিখোঁজ সাংবাদিক উৎপল দাস। দীর্ঘ দুই মাস ১০ দিন পর তাকে পাওয়া যায়। গত ১০ অক্টোবর বিকেল চারটার দিকে অফিস থেকে বের হওয়ার পর থেকেই উৎপল দাসের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর ২৩ অক্টোবর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন উৎপলের বাবা চিত্ত রঞ্জন দাস।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed