কানাইঘাটে মোটর সাইকেল চালককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে এক মোটর সাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে মোটর সাইকেল চালক রুবেল আহমদ (২৫) মারা যান। শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মতিনের ছেলে রুবেল আহমদ ভাড়ায় মোটর সাইকেল দিয়ে যাত্রী আনা নেয়া করতো। নিহতের পরিবারের লোকজন ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় সুরইঘাট বাজার থেকে মোটর সাইকেল চালক রুবেল আহমদ দুই জন যাত্রীকে নিয়ে চতুল বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর তার আর বাড়ি ফেরা হয়নি।
শুক্রবার সকালে বাড়ীর লোকজন রুবেল আহমদের কোন খোঁজখবর না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করেন। কিন্তু, সেটি বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয় পথচারীরা একই ইউনিয়নের বড়বন্দ ৩য় খন্ড গ্রামের করুণা দিঘীর কবরস্থানের পাশে জিন্স প্যান্ট পরিহিত এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে কানাইঘাট থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে থানার এসআই রাজীব মন্ডল ও এসআই সনজিত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের খবর পেয়ে রুবেল আহমদের স্বজনরা তার লাশ সনাক্ত করেন। এ সময় তার আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ হত্যাকান্ডের কারণ এখনো জানা যায়নি।
সচেতন মহলের ধারণা, যাত্রী বেশি ঘাতকরা রুবেল আহমদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে গেছে। রুবেল আহমদের ছোট ভাই শাহীন আহমদ ও স্বজনরা কান্না জড়িত কন্ঠে বলেন, কারো সাথে তাদের শত্রুতা নেই। তার নিরপরাধ ভাইকে কেন এত নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হল-এর সদুত্তর নেই তাদের কাছে। নিহতের বুক সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো চাকুর আঘাত রয়েছ।
লাশ উদ্ধারকারী থানার এসআই রাজীব মন্ডল জানান, মোটর বাইক চালক রুবেল আহমদের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed