আক্কেলপুর মুক্ত দিবস আজ
মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: আজ ১৩ ডিসেম্বর। আক্কেলপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল সূর্য সন্তানরা পাক হানাদার বাহিনীর কবল থেকে আক্কেলপুরকে মুক্ত করে। উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের পতাকা।
১৯৭১ এর ২৬ এপ্রিল সান্তাহার থেকে ট্রেনযোগে আক্কেলপুরের ভদ্রকালি গ্রামে তান্ডব শুরু করে পাকসেনারা। এরপর ধারাবাহিকভাবে চলে তাদের অত্যাচার। জবাবে অকুতোভয় মুক্তিযোদ্ধারা চারিদিক থেকে প্রতিরোধ গড়ে তোলেন। গেরিলা যুদ্ধে টিকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয় পাকসেনারা। পরে আজকের এই দিনে সকাল ৯টায় মুক্তিযোদ্ধারা পাকসেনাদের ক্যাম্প শ্রী দুর্গা আগরওয়ালার বাড়ি দখলে নিয়ে বিজয়ের পতাকা উড়িয়ে আক্কেলপুরকে মুক্ত ঘোষণা করেন। পাকসেনাদের হটাতে সে সময় ২২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। প্রতি বছর এ দিনকে ঘিরে নানা অনুষ্ঠানের মাধ্যমে আক্কেলপুরবাসী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed