Main Menu

বিজয় দিবসে দেশের সব সিনেমা হলে বিনামূল্যে চলচ্চিত্র

বিনোদন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব প্রেক্ষাগৃহে চলবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। আর এগুলো উপভোগ করা যাবে একেবারে বিনামূল্যে।

চলচ্চিত্রগুলো হলো- ওরা ১১জন, আগুনের পরশমণি, জয়যাত্রা ও গেরিলা।

তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পরিমল সরকারের স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। যেখানে দেশের সব হল মালিক ও পরিবেশকদের এ পরিকল্পনা বাস্তবায়নের অনুরোধ করা হয়।

এদিকে দেশের প্রায় সব প্রজেকশনের দায়িত্বে থাকা জাজ মাল্টিমিডিয়া জানান, তারা চিঠিটি পেয়েছে। এবং সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয় বলে জানায় তারা।

Share





Related News

Comments are Closed