কমলগঞ্জে ভারতীয় মদসহ যুবক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদ সহ এক যুবককে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গত সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সীমান্তবর্তী ইসালামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের চা শ্রমিক মন্ডল ছত্রীর ছেলে বাপন ছত্রী (১৮) কে ভারতীয় নিষিদ্ধ ইম্পেরিয়াল ব্লু উইসকি ৪ বোতল ও ম্যাগডুয়েলস রাম ৬ বোতল সহ মোট ১০ বোতল ভারতীয় মদ স্কুল ব্যাগে বহনকালে রাজকান্দি এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে এএস আই মোঃ তাফাজ্জুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ভারতীয় নিষিদ্ধ মদ বহন করার অপরাধে বাপন ছত্রীকে আটক করা হয়। আটককৃত ভারতীয় মদের বাজার মুল্য অনুমানিক ৪ হাজার টাকা হবে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন বলেন, ভারতীয় নিষিদ্ধ ১০ বোতল মদ সহ বাপন ছত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আটক বাপন ছত্রীকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed