Main Menu

দক্ষিণ সুরমায় জাল টাকাসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার দশটি ও ৫শত টাকার দুটি জাল নোট জব্দ করা হয়।

আটককৃত মো. জুয়েল আহমদ (২৬) মৌলভীবাজারের জুড়ি থানার পূর্ব বেলাগাঁও গ্রামের মৃত আয়নব আলীর ছেলে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আবদুল ওয়াহাব’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা চিশতিয়া মার্কেটের পাশে কুতুব মিয়ার ফলের দোকানের সামন থেকে এসআই (নিরস্ত্র) মোঃ কামাল হোসেন সরকারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শামীম উদ্দিন, এসআই (নিরস্ত্র) আব্দুল জলিল, পুলিশ সদস্য কাউসার আহমদ, আছাদ মিয়াসহ অভিযান চালিয়ে উপরোক্ত জাল টাকাসহ আসামীকে আটক করতে সক্ষম হন।

এ ব্যাপারে এসআই (নিরস্ত্র) মোঃ কামাল হোসেন সরকার বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শামীম উদ্দিন আসামীকে আদালতে সোপর্দ করেছেন।

Share





Related News

Comments are Closed