Main Menu

১ ঘন্টা পর সিলেট পথে রেল যোগাযোগ স্বাভাবিক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলালাবাজারে ঢাকা থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ ১ ঘন্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জালালাবাদ ট্রেনের চারটি বগির লাইনচ্যুতি ঘটে। পরে সাড়ে ১১ টার দিকে লাইনচ্যুত বগি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।

মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ফজলুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় জালালাবাদ ট্রেনের চারটি বগির লাইনচ্যুতি ঘটে। সাড়ে ১১ টার দিকে বগি সরিয়ে ফেলা হয়। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Share





Related News

Comments are Closed