সিলেটে সাড়ে ৩শ’ পিস ইয়াবাসহ নারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে একটি ভবনে রোববার রাতে অভিযান চালিয়ে সাড়ে তিনশত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক পৌনে দুই লাখ টাকা।
আটককৃত পারভিন আক্তার (৩৬) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার যোগীরগাঁওয়ের আব্দুল মতিনের স্ত্রী। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed