ঢাকা উত্তরের মেয়র পদ শূন্য ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার দুপুরে মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ বলেছেন, গত ৩ ডিসেম্বর এই পদ শূন্য ঘোষণা করা হয়েছে। গতকালের তারিখেই গেজেট প্রকাশ হবে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যেই এ পদে নির্বাচন দেবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটের দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ডিএনসিসির মেয়র আনিসুল হক। তার মৃত্যুর কারণে পদটি শূন্য হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
গতকাল রবিবার নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন অাহমদ জানিয়েছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করার ৯০ দিনের মধ্যে নির্বাচন করা হবে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ১৬ ধারায় বলা হয়েছে, মেয়র বা কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে যদি কোনো পদ শূন্য হয়, তবে ৯০ দিনের মধ্যে সেখানে উপ-নির্বাচন হবে। উপ-নির্বাচনে বিজয়ী বাকি মেয়াদে মেয়র বা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হয়। ওই নির্বাচনে উত্তরের মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ‘টেবিল ঘড়ি’ প্রতীক নিয়ে লড়াই করেন। বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ‘বাস’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তবে কারচুপির অভিযোগ তুলে তিনি দুপুরে ভোট বর্জন করেন। আনিসুল হক মেয়র নির্বাচিত হন। গত নির্বাচন নির্দলীয় হলেও এবাবের নির্বাচন হবে দলীয় প্রতীকে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed