জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জের বারঠাকুরীর সালেহপুর গ্রামে বিদ্যুতের খাম্বা থেকে ছিঁড়ে মাটিতে পড়ে থাকা লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলাল আহমদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে।
সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সোনাসার বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী জানান, সালেহপুর গ্রামে বিদ্যুতের খাম্বা থেকে ছিঁড়ে বিদ্যুৎ লাইন মাটিতে পড়েছিল। এতে স্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed