সৈয়দপুর-দিনাজপুর-রংপুর-ঢাকা মহাসড়কে অবরোধ
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে পরিবহন শ্রমিককে মারপিট করার প্রতিবাদে সৈয়দপুর-দিনাজপুর-রংপুর-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের চার পাশ দিয়ে যানবাহন রেখে শত শত শ্রমিক সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তবে এ ঘটনায় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল সাংবাদিকদের জানান, আজ সকাল ১১টার দিকে সৈয়দপুর থেকে নীলফামারীর উদ্দেশ্যে যাত্রীসহ একটি লোকাল বাস ছেড়ে যায়। সাড়ে ১১টার দিকে নীলফামারীর সংগলশী ইউনিয়নের (নীলফামারী-সৈয়দপুর সড়ক) কাদিখোল এলাকায় বাসটি পৌছালে সামনে থাকা সেনাবাহিনীর একটি গাড়ির কাছে সাইড চেয়ে হর্ণ দিতে থাকে। কিন্তু তারা সাইড না দিয়ে গাড়ি থামিয়ে আমাদের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে লাঞ্ছিত ও মারধর করে।
তিনি বলেন, এ খবর পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা এর প্রতিবাদে দুপুর ১২টা থেকে বাস টার্মিনালে যানবাহনের ব্যারিকেড দিয়ে সুষ্ঠু বিচার চেয়ে অবরোধ শুরু করে। পরে, প্রশাসন ও সৈয়দপুর সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তারা অবরোধস্থলে এসে আলোচনায় বসে এ ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে এক ঘন্টা পর দুপুর ১টায় অবরোধ তুলে নেয়া হয় বলে জানান তিনি।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে বাস-মিনিবাস, মাইক্রোবাস, কার, মোটরসাইকেলসহ শত শত যানবাহন আটকে পড়ে।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তাজউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। সেনাবাহিনীর কর্মকর্তারা শ্রমিকদের সাথে আলোচনায় বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed