৮ দফা দাবিতে রাজশাহীতে টেকনোলজিষ্টদের মানববন্ধন
হাবিব জুয়েল, রাজশাহী থেকে: বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির নীতিমালা প্রণয়ন আট দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিষ্টরা। রোববার দুপুরে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ (বিএমটিপি) জেলা শাখা।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, জেলার সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাঈমুল হুদা রানা, মহানগর ওয়ার্কর্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ রায় দেবু, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, সাংবাদিক এম.এ.হাবিব জুয়েল , রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় প্রমূখ।
মানববন্ধনে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিষ্ট পদে অদক্ষ ও সনদ বিহীন লোকবল নির্মূল এবং প্রাইভেট চাকুরির নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়নসহ আটটি প্রস্তাব উপস্থাপন করা হয়।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed