Main Menu

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৬

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাস ধাক্কা খাওয়ায় ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেনি। তবে হতাহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাগামী তোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই সড়কের বেদগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, এ ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed