আনিসুল হকের অবস্থার অবনতি
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের অবস্থার অারো অবনতি হয়েছে। রক্তে সংক্রমণের পর তার ফুসফুসেও সমস্যা ধরা পড়েছে।
আনিসুল হকের স্ত্রী রুবিনা জানান, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। অবস্থা বেশি ভালো নয়। তার জন্য সবাই দোয়া করবেন।
এর আগে বুধবার রুবানা জানিয়েছিলেন, আনিসুল হকের চিকিৎসা পদ্ধতি নিয়ে বসবেন চিকিৎসকরা। স্বামীর শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে তিনি আশাবাদী।
সাড়ে তিন মাস ধরে অসুস্থ আনিসুল হকের অবস্থার মাঝে উন্নতি ঘটলেও গত মঙ্গলবার ফের আইসিইউতে নেওয়া হয় তাকে।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে গত ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকেরা।
অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়েছিল। তার এক মাসের মধ্যে ফের আইসিইউতে ৬৫ বছর বয়সী আনিসুল হক।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed