Main Menu

মেয়র আনিসুল হকের ইন্তেকাল, লাশ আসছে শনিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হসপিটালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আনিসুল হকের ঘনিষ্ট বন্ধু ফিল্ম মেকার মকবুল চৌধুরী তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক ও রুবানা। সেখানে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।

অাগস্টের মাঝামাঝিতে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল তাকে।

তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি এফবিসিসিআইর সভাপতি ছিলেন। তার আগে বিজিএমইএর সভাপতিও ছিলেন তিনি।

মেয়র আনিসুল হকের লাশ ২ ডিসেম্বর শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে ঢাকায় আনা হবে বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে। বিমানবন্দর থেকে প্রথমে লাশ তাঁর বাসায় নেওয়া হবে। ওই দিন বাদ আসর আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মেয়র আনিসুল হকের অন্তিমকালে তার পাশে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, পুত্র ও কন্যাদ্বয়। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ফুসফুসে সংক্রমণ নিয়ে ১৩ আগস্ট থেকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়েছিল। তার এক মাসের মধ্যে গত মঙ্গলবার ফের আইসিইউতে নেওয়া হয় ৬৫ বছর বয়সী আনিসুল হককে।

Share





Related News

Comments are Closed