বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (২৬), তার শিশুকন্যা মিম (২) ও বড়াইদহ গ্রামের গেন্দা মিয়ার ছেলে আব্দুস সোবহান (৪০)। আহতরা হলেন- সীমা বেগম (২৮) ও তার মেয়ে রুবি (৯)। এরা নিহত আব্দুস সোবহানের স্ত্রী ও মেয়ে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান এরফান আলী জানান, শেরপুর থেকে মাটিবোঝাই একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৪১২) ধুনট উপজেলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed