পাঁচবিবি সীমান্তে রোহিঙ্গা মহিলা উদ্ধার
মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর সীমান্তে উদাসীন ভাবে অপরিচিত এক মহিলার ঘোরাফেরা দেখে এলাকাবাসী তার বাড়ি কোথায় জানতে চাইলে সে রোহিঙ্গা ভাষায় কথা বলতে থাকে। এসময় স্থানীয় বিজিবির কয়া ক্যাম্পে বিষয়টি জানালে বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
উদ্ধার হওয়া রোহিঙ্গা মহিলাটি রাখাইন রাজ্যের মৃত্য হোসেন আহম্মদের স্ত্রী আয়শা খাতুন (৫০) বলে জানা যায়।
কয়া ক্যাম্পে বিজিবিতে কর্মরত নাসির উদ্দিনের মাধ্যমে জানা যায় মায়ানমার থেকে পালিয়ে এসে সে বাংলাদেশের কুতুবপাল আশ্রয় শিবিরে থাকত। কাজ দেওয়ার কথা বলে ৫ হাজার টাকার বিনিময়ে তাকে সহ আরো ৪ জনকে নিয়ে দালালচক্র আশ্রয় শিবির থেকে পালিয়ে আসে এবং একেক জনকে একেক জায়গায় রেখে দালালচক্র পালিয়ে যায়।
জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গা মহিলাটি বাংলাদেশের যে আশ্রয় শিবির থেকে পালিয়ে এসেছে তাকে আবার সেই আশ্রয় শিবিরে পৌছে দেওয়ার জন্য ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় দু’জন বিজিবি সদস্যসহ পাঠানো হয়েছে।
Related News
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থীRead More
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual4 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More



Comments are Closed