জয়পুরহাটে ট্রাক চাপায় নারী নিহত
মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার পাকুরতলী এলাকায় ট্রাকে চাপায় রহিমা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা আক্কেলপুর উপজেলার কাঠালতলী এলাকার দেলোওয়ার হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, রহিমা তার দেবরের সঙ্গে মোটরসাইকেলে চড়ে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত রহিমা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে আক্কেলপুর গামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
« বিশ্বনাথে তিনটি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা (Previous News)
(Next News) পাঁচবিবি সীমান্তে রোহিঙ্গা মহিলা উদ্ধার »
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed