বিশ্বনাথে তিনটি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে তিনটি ব্যবসা-প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের নতুন বাজারে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, বিশ্বনাথ থানার এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।
অভিযানে উপজেলা সদরের নতুন বাজারের শাহজালাল টেডার্সে আড়াই হাজার টাকা, মেসার্স নূর ইসলাম এন্টারপ্রাইজে এক হাজার টাকা, দিলোয়ার স্টোর এ ৪শত টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা সদরের নতুন বাজারে মাছ হাটায় অভিযানকালে মাছে কোনো ফরমালিন পাওয়া যায়নি।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা স্বীকার করে উপজেলার নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার বলেন, তিনটি ব্যবসা-প্রতিষ্টানে ৩ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed