বগুড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের রামদার আঘাতে তোজাম্মেল হোসেন (৪৫) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার জানান, রাত সাড়ে ৭টার দিকে তোজাম্মেল হোসেন উপজেলার বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথেই মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তোজাম্মেল খুনীদের গ্রেফতারে চেষ্টা চলছে। লাশ শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন জানান, তোজাম্মেল হোসেন বিএনপির কর্মী ছিলেন।
জানা যায়, গাবতলীর দূর্গাহাটা গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে তোজাম্মেল হোসেন বিগত দূর্গাহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed