সানি লিওনের আইটেম গানে আপত্তি
বিনোদন ডেস্ক: সানি লিওনের আইটেম ডান্সে একাধিকবার ‘বার্বি’ শব্দের উল্লেখ থাকায় আপত্তি জানিয়েছে বার্বি ডল প্রস্তুতকারী সংস্থা ‘ম্যাটেল ইনকর্পোরেটেড’। গানটা যে ছবিতে ব্যবহার করা হয়েছে, সেই ‘তেরা ইন্তেজার’এর প্রযোজকদের আইনি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি।
নোটিশে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গানে যেভাবে ‘বার্বি’ শব্দটার ব্যবহার হয়েছে, সেটা বার্বি ডলের টার্গেট কাস্টমারদের পক্ষে সুখকর নয়। আর যেহেতু সানি ‘অ্যাডাল্ট’ তারকা হিসেবে বেশি পরিচিত, তাই বার্বি’র ইমেজের পক্ষেও সেটা অনুকূল নয়।
‘ম্যাটেল’ যেহেতু আইনি পথে এগোচ্ছে, তাই নোটিসের জবাব দিতে হবে ছবি-নির্মাতাদের। তবে আদালত আপাতত রায় দিয়েছে, দু’পক্ষকেই ব্যাপারটা ঠান্ডা মাথায় মিটিয়ে নিতে। শেষ পর্যন্ত ‘তেরা ইন্তেজার’ এর গানে ‘বার্বি’ থাকবে কি না, সেটা আইনি পথেই মীমাংসা হবে।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed