Main Menu

সিলেটে প্রবাসীর বাসায় চুরি, স্বর্ণ ও টাকা লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লেচুবাগান এলাকার তরঙ্গ ৫/৭ নং এক প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এ চুরি সংঘঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, রাতের আধারে জানালার গ্রীল ভেঙ্গে বাসার ভিতরে ঢুকে চোরদল ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা সহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
প্রবাসী কামাল আহমদের স্ত্রী রাবেয়া বেগম জানান, রোববার তিনি কুমারপাড়ায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সোমবার সকালে এসে বাসা এলোমেলো দেখতে পান। এব্যাপারে তিনি এয়ারপোর্র্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার এসআই দেবাশীষ।

Share





Related News

Comments are Closed