Main Menu

রোহিঙ্গা ইস্যুতে ইউরোপিয়ান কমিশন অভিমুখে ইপিবিএ’র রোড মার্চ

ফ্রান্স সংবাদদাতা: রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মায়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে ব্রাসেলস ইউরোপিয়ান কমিশনের উদ্দেশ্যে সোমবার সকালে প্যারিস থেকে ব্রাসেলসের উদ্দেশ্যে রোড মার্চ করে ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসিয়েশন ইপিবিএ। প্যারিসের স্থা থেকে যাত্রা শুরু করে ব্রেসলেসে অবস্থিত ইউরোপিয়ান কমিশনের সামনে পথ সভার মাধ্যমে যাত্রা সমাপ্তি হয়।

এসময় ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান, কেন্দ্রীয় সহসভাপতি মোতালেব খান, ইপিবিএ সহকোষাধক্ষ্য অজয় দাস, কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেন সাইফুল, তথ্য সম্পাদক সামসুল ইসলাম, সহসমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজি, ইপিবিএ ফ্রান্সের সহসাধারণ সম্পাদক সুমন আহমদ, কোষাধক্ষ্য বাসু দেব বণিক, প্রচার সম্পাদক জাকির হোসেন, মহিলা সম্পাদক সুমা দাস, আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক আজিজুর রহমান ও সাহেদ আহমদ সহ ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন -ইপিবিএ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন শুধুমাত্র কথায় নয় বাস্তবে রোহিঙ্গাদের পূর্ন অধিকার দিয়ে অনতিবিলম্বে মায়ানমারে নিতে হবে। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত অংশগ্রহণের ওপর জোর দিয়ে তারা বলেন, বাংলাদেশ এর পক্ষে সম্ভব নয় তাদের ভরন পোষণ।

আন্তর্জাতিক সম্প্রদায়, যদি তাদের ভূমিকা পালন না করে, তাহলে অগ্রগতি অর্জন সম্ভব হবে না।

Share





Related News

Comments are Closed