হিলিতে পেঁয়াজের দাম কমেছে ১৬ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। পাশাপাশি বাজারে দেশি জাতের পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে আমদানিকৃত পেয়াজের চাহিদা কমেছে। ফলে দুদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে ১৪ থেকে ১৬ টাকা।
সোমবার সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে ইন্দোর, নাসিক ও দক্ষিণ অঞ্চলে জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। এই তিন জাতের পেঁয়াজ প্রতি কেজি পাইকারীতে (ট্রাকসেল) ৫৪ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুইদিন পূর্বে এসব জাতের পেঁয়াজ প্রকারভেদে ৭০ থেকে ৭৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
বাংলাহিলি বাজার ঘুরেও একই দৃশ্য দেখা গেছে। প্রত্যেক জাতের পেঁয়াজের দাম কমেছে ১৪ থেকে ১৬ টাকা। এছাড়া বাংলাহিলি বাজারে দেশি জাতের পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো.হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। এছাড়া বাজারে নতুন জাতের দেশি পেঁয়াজ উঠেছে। এর ফলে মাত্র দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৪ থেকে ১৬ টাকা করে। এ কারণে আমাদের লোকশান গুনতে হচ্ছে।’
তিনি আরও জানান, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ আরও বাড়বে। এর ফলে পেঁয়াজের দাম সামনে আরও কমবে।
Related News
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬Read More
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। এবারের দফায় প্রতিটি ১২Read More



Comments are Closed