Main Menu

সিলেটে হকার্স লীগ নেতা রকিব গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হকার্স লীগ নেতা রকিব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টায় নগরীর বন্দরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

রকিব আলী ফুটপাতের গডফাদার ও গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামি বলে জানান কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন।

তিনি জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানার পরও রকিব প্রকাশ্যে নগরীর বেশ কয়েকটি মিছিলে নেতৃত্ব দিয়ে আসছিল।

এর আগে গত ১৬ অক্টোবর আদালতে ফুটপাত নিয়ন্ত্রণকারীদের তালিকা দেন মেয়র আরিফ। এর পর ১৯ অক্টোবর আদালত সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি রকিব আলীসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সিটি করপোরেশন সূত্র জানায়, নগরীর ২৭টি ওয়ার্ডে সিটি করপোরেশনের নির্মাণাধীন ১৫ কিলোমিটার ফুটপাতের মধ্যে প্রায় ৭ কিলোমিটারই হকারদের দখলে।

এর মধ্যে দুই কিলোমিটার এলাকার মূল সড়কও দখল করে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ হকাররা।

Share





Related News

Comments are Closed